মোঃ নাজমুল হক প্রধান :
চাঁদপুরের মতলব উত্তরে মা কে হত্যা করার দায়ে কুলাঙ্গার সন্তান জনি দেওয়ান কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ২ জুলাই সন্ধ্যায় পুলিশ তাকে উপজেলার ছেঙ্গারচর বাজার থেকে আটক করে।
এর আগে উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপার গ্রামে গত ২৫ জুন একটি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ। এরপর থেকে রহস্য উদঘাটনে কাজ করতে শুরু করে পুলিশ।
জানা যায়, নিহত ওই নারীর নাম মাজেদা ওরফে মর্জিনা (৫৫)। আটক জনি তার সন্তান বলে জানা গেছে। প্রথমিক জিজ্ঞাসাবাদে জনি তার মা কে হত্যা করার কথা স্বীকার করে।
পুলিশের হাতে আটক জনি জানায়, তার মা একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ছোট বেলা থেকেই সে অনাদরে মামা বাড়িতে বড় হয়।
সেই ক্ষোভ থেকে সে তার মা কে হত্যা করে। জানা যায়, জনি রাজধানী ঢাকায় ফল বিক্রেতা হিসেবে কাজ করে।
জনির স্বীকারোক্তিতে জানা যায়, গত ১৭ জুন উপজেলার ছেঙ্গারচর বাজার থেকে তার মা মাজেদা বেগমকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে কলাকান্দা ইউনিয়নের হানিরপার গ্রামের একটি কলাবাগানের ভিতর নিয়ে যায়।
সেখানে জমে থাকা পানির মধ্যে চুবিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। এ ঘটনার মতলব উত্তর থানা পুলিশ জানায়, আসামী জনিকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT