নিজস্ব প্রতিবেদক চাঁদপুর:
মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের মধ্য কালিপুর ইয়ং ব্রাদার্সের উদ্যোগে ৭মে শনিবার বিকেলে ক্রিকেট টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শাহজাহান সিরাজী।
প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান। মোঃ লোকমান সরকার ও মোঃ জুবায়ের এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোঃ নজরুল ইসলাম, নাছির উদ্দীন প্রধান,শামিম খাঁন ,মোঃ জাহাঙ্গীর হোসেন প্রধান, মহসিন গাজী, সেলিম গাজী, পিন্টু মিজি, জহির মিজি প্রমুখ।
প্রধান অতিথি মাজহারুল ইসলাম মিজান বলেছেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুনদের কাজকর্মে যুক্ত রাখতে হবে। খেলাধুলার অনুপস্থিতির কারণে এখন তরুণেরা অনেক ক্ষেত্রে বিপথগামী হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তির বিরূপ প্রভাবও পড়ছে আমাদের কিশোর-তরুণদের ওপর।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT