শিরোনাম
রাজবাড়ীতে মানবপাচার মামলায় পলাতক ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ৬১ বছরে শাহরুখ খান: রূপালী পর্দার আইকনিক ফ্যাশন ও স্টাইল মতলব উত্তরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার ফ্লোরিডায় আবাসিক এলাকায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯ রাঙ্গুনিয়ায় হামলায় আহত সমাজসেবক সাইদুর রহমানের মৃত্যু ফরিদপুরে নিখোঁজ শিশুর সন্ধানে পিবিআইয়ের দীর্ঘ রাতভর অভিযান পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার: এইচএসসিতে ফলাফল বিপর্যয় ইরানে সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরাইল মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিলেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি জাপানি শর্ত মেনে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • মতলব উত্তরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
  • মতলব উত্তরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মতলব উত্তর প্রতিনিধি:
    চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
    পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে আসা আন্তঃজেলা ডাকাত দলের ৫-৬ জনের একটি দল মতলব উত্তর উপজেলার ষাটনল ও ছেংগারচর পৌরসভা এলাকায় ডাকাতির পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে ষাটনল এলাকায় সম্ভাব্য ডাকাতির স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন এবং ছেংগারচর পৌরসভায় ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
    অভিযানের একপর্যায়ে ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরাদন এলাকার শিকদার বাড়িকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বিবেচনায় নিয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন তিনজনকে দেখতে পেয়ে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে রাস্তার পাশের ধানক্ষেত থেকে নারায়ণগঞ্জের সোহেল ওরফে রাজু ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে রামদা ও তালা কাটার দেশীয় সরঞ্জামসহ কুমিল্লার মহসিনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, কারাগারে থাকা অবস্থায় তাদের মধ্যে পরিচয় হয়। পরবর্তীতে তারা একত্র হয়ে বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত হয়।
    এ ঘটনায় তাদের সঙ্গে থাকা অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

    আরও পড়ুন

    এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন মুন্সি
    এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী
    এইচ এসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী
    ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী
    এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের সোহেল আহম্মদ অভিনন্দন
    এইচএসসির ফল বিপর্যয়ে বুড়িচং মিষ্টির বাজারে মন্দা, প্রত্যাশিত বিক্রি হয়নি
    মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু
    ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া