সমির ভট্টাচার্য্যঃ
মতলব উত্তর উপজেলায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাবার স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ এর সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এডভোকেট আক্তারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ড. এমদাদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সম্পাদক কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, আরিফ উল্যাহ সরকারসহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT