মোঃ নাজমুল প্রধান, মতলব উত্তর:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে শরিফুল ইসলাম প্রধানকে ছাত্রলীগের আহবায়ক করায় ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্র লীগের নেতৃবৃন্দ গত ০৪/১০/২২ ইং তারিখ বিকালে উপজেলার সাহেব বাজারে এক আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এতে নেতৃত্ব দেন ইউনিয়ন ছাত্র লীগ নেতা সাইদুল আলম ফয়সাল, আবু বকর, মিথুন, আশিক সহ ছাত্রলীগের নেতৃ বৃন্দ। পরে নতুন কমিটির আহবায়ক শরিফুল ইসলাম প্রধান, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT