মোঃ নাজমুল হক প্রধান :
চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সাথে মতলব উত্তর উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা আয়োজিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সমন্বয় জোরদার এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত বক্তারা জনপ্রতিনিধি ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সরকারি প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
নবনির্বাচিত এমপি ড. মোহাম্মদ জালাল উদ্দিন উপজেলা পরিষদে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তিনি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। সভায় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT