মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান ইউপি সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন হাওলাদার (প্রতীক ঘোড়া) এর কাছে পরাজিত হলেন বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন ( প্রতীক নৌকা)। বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে এই ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার আবু জাহের ভূঁইয়া বুধবার সন্ধ্যায় বেসরকারিভাবে ইকবাল হোসেন হাওলাদার কে বিজয়ী ঘোষণা করেন। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৭০। অপরদিকে সৈয়দ মনজুর হোসেন রিপন পেয়েছেন ৪ হাজার ৮৪১ ভোট। এছাড়াও নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা শরিফুল ইসলাম সুজন (প্রতীক হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৩৬৪ ভোট।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT