সমির ভট্টাচার্য্য :
মতলব দক্ষিণ উপজেলার পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান শওকত আলী বাদলের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে ।
গত শনিবার ১৭ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় মতলব দক্ষিণ উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান শওকত আলী বাদলের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে । শোডাউনটি মতলব সহরের ম্যাক্সি ষ্ট্যান্ড থেকে শুরু করে পানিরটাংকি হয়ে উপাদী উত্তর ও দক্ষিণ ইউনিয়ন হয়ে মতলব পৌরসভার ৯ নং ওয়ার্ড মুন্সিরহাট, ৮ নং ওয়ার্ড বরদীয়া ৬নং ঢাকিরগাঁও ও ৭নং ওয়ার্ডের বোয়ালীয়া হয়ে মতলব সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান শওকত আলী বাদল, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারন সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ। এ সময় যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT