সমির ভট্টাচার্য্য ঃ
মতলবে ফারুক মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু নিয়ে এলাকায় রহস্য তৈরি হয়েছে। পরিবারের দাবি, তাঁকে হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে থানায় মামলা করেন ফারুকের বাবা। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত রোববার ফারুক মিয়া বাড়িতে যান। ওই দিন রাত ১০টার পর একই বাড়িতে তাঁর ফুফুর ঘরে ঘুমাতে যান। গত সোমবার সকালে ওই ঘরে ফুফুর পরিবারের লোকজন ফারুককে দেখতে না পেয়ে বিষয়টি তাঁর (ফারুক) বাবা বাচ্চু মিয়াকে জানান।
এর একটু পর ওই বাড়ীর অবসরপ্রাপ্ত সৈনিক ওসমান মিয়া এবং অটোরিকশাচালক মো.আল আমিন এসে ফারুকের বাবাকে জানান, ফারুক বাড়ির পাশের একটি আমগাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। পরে তাঁরা দুজন তড়িঘড়ি করে ওই গাছ থেকে লাশটি নামিয়ে পুলিশকে না জানিয়ে দ্রত কবরস্থ করার জন্য ফারুকের পরিবারকে চাপ দেন। তাঁদের কথায় রাজি হয় ফারুকের পরিবার। দাফন করতে গিয়ে ফারুকের বাবা ও স্থানীয় লোকজন নাশটির গলা, বুক ও পাসহ বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখতে পান। এরপরও লাশটি দাফন করেন তাঁরা।
আটক ওই দুই ব্যক্তির সন্দেহজনক আচরণ, দ্রত লাশ দাফনে তাঁদের তৎপরতা এবং লাশের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নের কথা মনে করে ফারুকের পরিবারের লোকজনের বিষয়টি নিয়ে সন্দেহ হয়। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান ফারুকের বাবা বাচ্চু মিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবার ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে মো.আল আমিন ও ওসমান মিয়াকে তাঁদের বাড়ি থেকে আটক করে।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, এ ঘটনায় ওই ব্যক্তির মা জাহানারা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে তাঁর থানায় আজ দুপুরে হত্যা মামলা করেন। আটক ওই দুজনকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT