মতলব প্রতিনিধি: মতলব পৌর সভার ব্যবস্থাপনায় কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা দিলেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি। শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে মতলব পৌরসভা কার্যালয়ে সামনে তিনি এই খাদ্য সহায়তা প্রদান করেন ।
[caption id="attachment_1244" align="aligncenter" width="150"]
মতলব দক্ষিণে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।
[/caption]
এসময় সাংসদ নুরুল আমিন রুহুল বলেন, যারা ধর্মের নামে বানানো ফতোয়া দিয়ে এ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন উনাদের হেদায়েত দান করেন। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতে দৈনিক হাজার হাজার লোক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছেন। মহান আল্লাহ তা'আল যেন বাংলাদেশের মানুষকে হেফাজত রাখেন এবং সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করছি। সেই সাথে করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।
মতলব পৌর সভার মেয়র আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, মতলব প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, পৌর প্যানেল মেয়র মামুন রশিদ চৌধুরী বুলবুলসহ পৌরসভার সকল কাউন্সিলর এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT