সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিন উপজেলায় নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্রগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি মেলা ২০২২ শুভ উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষিসম্প্রসাণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন। সিনিয়র সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মোঃ ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রাধান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অপ্রত্যাশিত খাত হতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও তিন জন দুগ্ধ খামারীকে ক্রিম সেপারেশন মেশিন বিতরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT