সমির ভট্টাচার্য্যঃ
পারিবারিক কলহের কারণে গলায় দড়ি দিয়ে সাত সন্তানের জনক আত্মহত্যা করেছে বলে জানা গেছে । এ ঘটনাটি ঘটেছে ১৫ মার্চ রাতে উপজেলার গবুয়া হাজ্বী বাড়ীতে ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় মতলব দক্ষিন উপজেলার নারায়নপুর ইউনিয়নের গাবুয়া গ্রামে হাজ্বী বাড়ীর আঃ গনি হাজ্বীর ছেলে সোবহান (৫০) তার নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে । তারা আরো বলেন সোবহান এলাকায় বিভিন্ন চুরির সাথে জরিত ছিল । পরিবারের পক্ষ থেকে তাকে চুরি করতে নিষেধ করা হয়েছে এ বিষয় নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়েছিল । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে।
পরিবারের লোকজন জানান প্রতিদিনে ন্যয় তিনি রাতে ঘুমিয়ে পরে সকালে ঘুম থেকে না উঠলে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সোবহান সংসার জীবনে দুই বিয়ে করেছিল ১ম স্ত্রীর ৫ ছেলে ১ মেয়ে এবং ২য় স্ত্রীর ১ মেয়ে রয়েছে ।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে । থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে৷
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT