মতলব প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং যুবসংহতির ১২ জন নেতা গত ৩০ মে বিকাল সাড়ে পাঁচটায় মতলব গন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবাদ সন্মেলন করে দলের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শংকর রাও নাগ।
তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক এমরান হোসেন মিয়া দলের ত্যাগী নেতাদের অমূল্যায়ন করে একটি পকেট কমিটি ঘোষনা করার কারনে তারা দল থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন।
যারা অব্যাহতি নিয়েছেন তারা হলেন -মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান মিয়াজী, রফিকুল ইসলাম সরকার,উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন ফরাজী পৌর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল প্রধান সিডু,যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম প্রধান, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ইকবাল সরকার , সহ-সভাপতি সোলায়মান সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মতলব পৌর জাতীয় যুব সংহতির সভাপতি গোলাম কাদের মুকুল,সাধারণ সম্পাদক কুদ্দুস সরকার।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT