সমিট ভট্টাচার্য্যঃ
চাঁদপুরের মতলব দক্ষিণে প্রজনন মৌসুমে ইলিশ শিকার না করায় মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে ৮ টি বকনা বাছুর বিতরণ করেন এমপি রুহুল।
২৯ এপ্রিল ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে মৎস্যজীবীদের মাঝে বিনামূল্যে গরুর বাছুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৮ জন মৎস্যজীবীকে ৮টি বাছুর প্রদান করা হয়।
মতলব দক্ষিণ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক সভাপতিত্বে ও মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকনের পরিচসলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী প্রধান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাখায়াত হোসেন। এ সময় সুবিধাভূগি ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT