সমির ভট্টাচার্য্য ঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ ।
গত ৭ নভেম্বর সকাল ১০টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভুত করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, সমবায় কর্মকীতা মোকলেছুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT