সমির ভট্টাচার্য্যঃ
যথাযথ মর্যাদায় নওগাঁও উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । গত ২৬ মার্চ শনিবার বিদ্যালয় মিলনায়তনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়। সহকারী শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় ও প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন। বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধার সন্তান মো: মমিনুল হক রতন পাঠান। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য আল মামুন, গোলন্দাজ মোস্তফা, অভিভাবক সদস্য দুদু মিয়া, বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল জোনায়েদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন ৬ষ্ঠ শ্রেণি ছাত্র আব্দুর রহমান। শপথ বাক্য পাঠ করান ৯ম শ্রেণি ছাত্রী ফাতেমা ও তার দল। দেশের গান পরিবেশন করেন জান্নাতুল মাওয়া তাহিন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT