সমির ভট্টাচার্য্য ঃ
মতলব দক্ষিণে উপজেলার নারায়ণপুর পৌর ছাত্রলীগের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশে ফেব্রুয়ারির সকালে প্রভাত ফেরী মধ্যদিয়ে নারায়ণপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণপুর পৌর ছাত্রলীগের সভাপতি তাহেরুল ইসলাম সাদ্দাম, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান, সহ-সভাপতি মো. সোহাগ তফদার, মেজবাহ উদ্দিন, মো. খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন মানিকসহ সকল পৌর ছাত্রলীগের সকল ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শত শত ছাত্রলীগের নেতাকর্মীরা।
ক্যাপশন: মহান শহীদ দিবস উপলক্ষে মতলব দক্ষিণে নারায়ণপুর পৌর ছাত্রলীগের পক্ষ থেকে নারায়ণপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতা কর্মীরা ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT