হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে সারা দেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলার ৩৪ টি মন্ডপে উদযাপিত হবে দুর্গাপুজা। পূজার প্রস্তুতি দেখতে মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) রাতে মতলব পৌরসভার পশ্চিম বাইশপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ। এই সময় তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও পাহারা দেওয়ার বিষয়ে পূজার আয়োজক পশ্চিম বাইশপুর শারদ সংঘের সাথে আলোচনা করেন। মন্দির পরিদর্শনের সময় মন্দিরের সর্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি শ্রী কৃশা চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক শ্রী বিক্রম চন্দ্র বর্মনসহ শারদ সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও তিনি মতলব পৌরসভার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির,বোয়ালিয়া হরিসভা মন্দিরসহ একাধিক মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT