মতলব প্রতিনিধি: ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এ স্লোগানে মতলব দক্ষিণ উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সাত দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৪-এর উদ্বোধন করেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিলয় রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে নায়েরগাঁও ইউনিয়ন ভূমি উপ সহকারী মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, উপাদী দক্ষিণ ইউনিয়ন ভূমি উপ সহকারী লতিফ শেখ, নারায়ণপুর ইউনিয়ন ভূমি উপ সহকারী শুকুর মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা উপস্থিত সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। আগামী ১৪ জুন পর্যন্ত এই ভূমি সেবা সপ্তাহ চালু থাকবে বলে জানান উপজেলা ভূমি অফিস।
ক্যাপশন: মতলব দক্ষিণে ভূমি সেবা সপ্তাহে বক্তব্য রাখছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিলয় রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT