সমির ভট্টাচার্য্য ঃ
মতলব দক্ষিণে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জানুয়ারি রবিবার ঐতিহ্যবাহী মতলব নিউ হোস্টেল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতান ।
উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারীর সভাপতিত্বে ও মতলব সরকারি জেবি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আব্দুল আওয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক ।
এ সময় উপস্হিতি ছিলেন নওগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদ, হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির হোসেন তপদার, বহরী উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা । ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগন । উক্ত প্রতিযোগিতা ধারা বিবরনী দেন মতলবের বিশিষ্ট ধারাভাষ্যকার ফয়সাল আহম্মেদ । ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতান ,
ক্যাপশন ঃ মতলব দক্ষিণে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতান ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT