ধনাগোদা বার্তা ডেস্ক ঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম একদিনের সফরে ৮ নভেম্বর সোমবার মতলবে আসছেন। ৮ নভেম্বর সোমবার সকাল ১০টায় মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সকাল ১০:৪৫ মিনিটে ২০২১-২২ অর্থ বছরে রবি/২০২২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন অনুষ্ঠান ও কম্বাইন্ড হারভেস্টার বিতরন এর উদ্বোধন করবেন। বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের লাইব্রেরীতে বই প্রদান করবেন।
৮ নভেম্বর সোমবার বিকাল ৩টায় মতলব দক্ষিন উপজেলা অডিটরিয়ামে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকালে ঢাকার উদ্দেশ্যে মতলব ত্যাগ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT