সমীর ভট্টাচার্যঃ
মতলব দক্ষিণ উপজেলার আচলছিলা উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেনীর এক ছাত্রী পরিবারের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে।
পারিবারিক ও হাসপাতাল সুত্রে জানাযায় নারায়নপুর ইউনিয়নের চরপয়ালী গ্রামের মুনায়েম খানের মেয়েকে প্রেমঘঠিত কারনে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তার পরিবার এতে রাগে ক্ষোভে গত ১৩ মার্চ রাত ১০টার সময় বাড়ীর সকলের অগোচরে ঘরে থাকা কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে বাড়ীর লোকজন তাকে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্ররন করে ।
এ বিষয়ে ওই ছাত্রীর পিতা মুলায়েম খান বলেন আমার মেয়ের সাথে আচলছিলা গ্রামের এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে তাই আমার মেয়েকে স্কুলে যেতে নিষেধ করেছিলাম কিন্তুু সে এমনটা করবে তা ভাবিনি । বর্তমানে ওই ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT