চাঁদপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা-এর সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের কামনা।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হচ্ছে আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার চর্চা। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, যাতে তারাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT