চাঁদপুরের মতলব দক্ষিণের ক্রীড়া ও সামাজিক সংগঠন মতলব সওদাগর ক্রীড়া চক্রের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
আজ ২৬ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩ টায় মতলব দক্ষিণ থানা সংলগ্ন সওদাগর বাড়ীতে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন,মতলব সওদাগর পঞ্চায়েত কমিটির সভাপতি ও মতলব সওদাগর ক্রীড়া চক্রের প্রধান উপদেষ্টা
জনাব মো: মানিক সওদাগর
মতলবের শ্রেষ্ঠ করদাতা ও বিশিষ্ট ব্যবসায়ী
হাজী মোহাম্মদ শের আলী সওদাগর এর সভাপতিত্বে
সওদাগর ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা মো: ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কার্য-নির্বাহী সদস্য বর্ষা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সওদাগর পঞ্চায়েত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসমত আলী সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ হাসেম সওদাগর,
সওদাগর যুব পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক সওদাগর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
মো:আকরাম সওদাগর, হাজী ইব্রাহীম সওদাগর,মো: রমজান সওদাগর,মোঃ সামছুল সওদাগর, রিপন সওদাগর, রাজু সওদাগর, রহমান সওদাগর।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন,
জান্নাতুল বাকী সওদাগর বাড়ী মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ মহাসিন।
প্রধান অতিথির বক্তব্যে মানিক সওদাগর বলেন,
এমন আয়োজন সত্যি'ই প্রশংসার দাবিদার, যারা শীতার্ত মানুষ আছেন তাদের জন্য এই বস্ত্রটুকু কিছুটা হলেও শীত নিবারন করবে। ক্রীড়া ও সামাজিক দুটো'ই দারুণ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মতলব সওদাগর ক্রীড়া চক্র প্রতিষ্ঠান লগ্ন থেকে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন,পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, দুরারোগ্য রোগীদের চিকিৎসা সহায়তা, করোনাকালীন সময়ে ও প্রাকৃতিক দুর্যোগকালীন খাদ্য সহায়তা, বয়স্কদের ভাতা পেতে ও শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে সহযোগিতা সহ নানাবিধ কাজে নিজেদের সংপৃক্ত রেখেছে। ভবিষ্যতে এ ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম আরো প্রসারিত হবে এমনটাই প্রত্যাশা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT