সমির ভট্টাচার্য্য ঃ
সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলায় ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় ।
গত ২৩ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় মতলব দক্ষিন উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেককাটা ও দোয়া অনুষ্ঠিত হয় ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিএইচএম করিব আহমেদ , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল , আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন পাটোয়ারী, লোকমান হোসেন বাবুল মিয়াজী, যুবলীগ নেতা জহিরুল ইসলাম আলেক, দেওয়ান পারভেজ, কাউন্সিলর পিন্টু সাহা৷, সাইফুল ইসলাম মোহন , ছাত্রলীগ নেতা , রিয়াজুল আলম প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাজল ভট্টাচার্য, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, আওয়ামীলীগ নেতা প্রভাষক জসিম উদ্দিন মৃধা , গোলাম হায়দার মোল্লা কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজী নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, জহির খান , মাহফুজ সরকার, আনোয়ার সরকার, জাবেদ সিদ্দিকী, ছাত্রলীগ নেতা কামরুল নিপু , অনিক পাটোয়ারীসহ আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা । অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন ।
ক্যাপশন মতলব দক্ষিণ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান ও সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT