সমীর ভট্টাচার্য: মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ১২ জন ও উপাদী উত্তর ইউনিয়নে ১ নং ওয়ার্ডের ১ জন নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে । শপথ বাক্য পাঠ করান নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ।
৭ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও রিয়াদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, অনুষ্ঠানে ১৩ জন নব নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার আদুর রহিম খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান,সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম আলেক, আাওয়ামীলীগ নেতা আলী আক্কাস মিয়াজী প্রমুখ
যারা শপথ গ্রহন করেন তারা হলেন সংরক্ষিত মহিলা ১ আসনের জোহরা আক্কাস, ২ রোকেয়া বেগম ৩ মিশু বেগম, সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের মোঃ শহীদ মিয়াজী, ২ নং ওয়ার্ডের সদস্য তাপস সরকার, ৩ নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন, ৪ নং ওয়ার্ডের সদস্য মজিদ প্রধান ৫ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ খোকন ৬ নং ওয়ার্ডের সদস্য কাউসার প্রধান, ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ মোস্তফা খন্দকার ৮ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ শামীম । অনুষ্ঠানে শেষে নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানান নির্বাহী কর্মকর্তা ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT