চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে ।
গত ১ নভেম্বর মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্য সালেহ্ আহাম্মদের দিক নিদের্শনায় গোপন সংবাদের ভিক্তিতে এসআই জীবন চৌধুরী ও সঙ্গীয় ফোর্সের অভিযানে মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাপাতিয়া প্রধানিয়া বাড়ী থেকে ১নং আসামী মোঃ সুমন প্রধানিয়া (৩৬) এর বসত ঘরের ভিতর অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবা ও ১শ গ্রাম গাজাসহ তিনজনকে গ্রেফতার করা হয় । আসামীরা হলেন
চাপাতলী
প্রধানীয়া বাড়ীর মৃত এবাদ উল্যাহ প্রধানিয়া ছেলে সুমন প্রধানীয়া(৩৬) দগরপুর প্রধানীয়া বাড়ীর মৃত আঃ মান্নানের ছেলে ইউসুফ প্রধানীয়া (৩৫) ও চিরায়ু গ্রামের
আঃ বারেক বকাউলের ছেলে মেহেদী হাসান রাকিব (২৩) কে গ্রেফতার করা হয়েছে ।
আসামী তিনজনকে মাদক আইনে মামলায় আদালতে প্রেরন করা হয়েছে ।
মতলব দক্ষিন থানার ওসি সালেহ আাহাম্মদ বলেন আসামী তিনজনকে আদালতে পাঠানো হয়েছে । আমাদের অভিযান আরো জোরদার করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT