সমির ভট্রাচার্য্য :
মতলব দক্ষিণে সেনা বাহিনী ও পুলিশের অভিযানে ৫৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১শ গ্রাম গাজা ৪টি ফুয়েল পেপারের রোল ৮টি খালি বিদেশী মদের বোতল, এবং ১টি ছুরিসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার কারা হয়েছে ।
৩০ মার্চ মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মেদের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিক্তিতে এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্স উপজেলার নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নের ২নং ওয়ার্ডের আধারা পাটোয়ারী বাড়ীতে অভিযান চালিয়ে মৃত আব্দুল ছাত্তারের ছেলে সাইফুল ইসলাম (৩৮) ও নারায়নপুর পৌরসভার ২নং ওয়ার্ডের মনিগাও পাটোয়ারী বাড়ীর খলিলুর রহমান পাটোয়ারীর ছেলে আবু সাঈদ (২৫) কে গ্রেফতার করা হয় ।
এ সময় সাইফুল ইসলামের বসত ঘরে তল্লাশী চালিয়ে ৫৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১শ গ্রাম গাঁজা,৪টি ফুয়েল পেপারের রোল, ৮ টি বিদেশী মদের খালি বোতল, এবং ১টি ছুরি উদ্ধার করা হয়।।
আটক ২ জনকে মাদক আইনে মামলায় চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে ।
এ বিষয়ে অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন সেনা বাহিনী ও পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে । আমাদের অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT