সমির ভট্টাচার্য্য:
মতলব দক্ষিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযত মর্যাদায় আন্তরর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে ।
নওগাঁও উচ্চ বিদ্যালয়ে যথাযত মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী সকালে প্রভাতফেরী, জাতীয় পতাকা উত্তলন, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের সভাপতি আঃ কাইয়ুম খান প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদ ও সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্তিত ছিলেন।
নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, প্রভাতফেরী আলোচনা সভা, কবিতা আবৃতিসহ মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে এই দিবস পালন করা
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন জয়নুল আবেদীন জয়, প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবির, সাবেক বিদুৎসাহী শফিউল আলম মাসুদ, সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেনসহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা ।
পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়ে
যথাযথ মর্যাদায় মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরী, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোঃ মিজানুর রহমান ও প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সহকারী প্রধান শিক্ষক চন্দন দাসসহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা ।
নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে । জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা চিত্রাংকন প্রতিযোগিতা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুুর রশিদ, বিদ্যালরে ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ আবুল বাশার মীর। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নারায়নপুর বালিকা উচ্চ বিদ্যালয়: গত ২১শে ফেব্রæয়ারী সকালে উপজেলার নারায়নপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, প্রভাতফেরী আলোচনা সভা, কবিতা আবৃতিসহ মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার ও বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশিদ পাটোয়ারী। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আশ্বিনপুর স্কুল এন্ড কলেজে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, প্রভাতফেরী আলোচনা সভা, কবিতা আবৃতিসহ মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মাসুদ রানা পাটোয়ারী, অধ্যক্ষ আব্দুল মান্নান , গভর্নিংবডির সদস্য সুমন পাটোয়ারী, আবুল কালাম আজাদ , ওবায়দুল হক পাটোয়ারী, মাওলানা মোঃ জাকির হোসেন সহ শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীরা ।
ঘিলাতলী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার যথাযথ মর্যাদা মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা এম এ বাসার, উপাধ্যক্ষ আবুল কাশেমসহ শিক্ষিক ছাত্র-ছাত্রীরা।
নওগাঁও রাশেদিয়া সিনিয়র ফজিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে । শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আ ই ম জাকারিয়া চৌধুরী, সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন খোকন সহকারী অধ্যক্ষ শাহজালাল, শাহাদাত বিন আলী, আবুল হাসনাত স্বপন, মোহাম্মদ ইয়াসিন, আব্দুর রহমান, আমেনা আক্তার ছাত্র ছাত্রীরা।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT