মতলব দক্ষিণে বাইপাস সড়কে পবিত্র ঈদ-উল- আযহা'কে সামনে রেখে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন ।
গত মঙ্গলবার ৩ জুন বিকালে পানিরটাংকী এলাকায় অভিযান চালিয়ে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করায় জৈনপুর ও মতলব এক্সপ্রেস এবং আইন অমান্য করায় কয়েকজন মোটরসাইকেল আরোহীকে সড়ক পরিবহন আইনে চারটি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন পবিএ ঈদ-উল আযহা উপলক্ষে কোন পরিবহন যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভারা আদায় করতে না পারে এবং আইন মেনে সড়কে গাড়ী চালাতে হবে । আমাদের অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT