সমীর ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিন উপজেলা পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী মাইমুুনা আক্তার (৬) গুরতর আহত হয়েছে ।
প্রত্যক্ষর্দশী সুত্রে জানাযায় ২১ মার্চ বেলা সারে এগারোটার সময় বাবুরহাট - পেন্নাই মহা সড়কের পশ্চিম নাগদা মুন্সি বাড়ীর এলাকায় প্রবাসী তাজুল ইসলামের মেয়ে মাইমুনা রাস্তা দিয়ে যাওয়ার সময় মতলবগ্রামী একটি সিএনজির চাঁদপুর - থ ১১- ১৯০০ - মেয়েটিকে ধাক্কা দেয়।
এতে শিশুটি ছিটকে রাস্তায় পড়ে গুরতর আহত হয়। পরে আশপাশের লোকজন এসে আহতকে উদ্ধার করে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করা হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT