সমির ভট্রচার্য্য :
মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে কর্তৃক ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৮শ গ্রাম গাঁজা সহ ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।
মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ্ আহাম্মদের দিক নিদের্শনায় এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্স এর সহায়তায় উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ৭নং ওয়ার্ডের নয়াকান্দি ছায়েদ আলী প্রধানিয়া বাড়ীতে অভিযান চালিয়ে ছায়েদ আলী প্রধানীয়া বাড়ীর সোহেলের স্ত্রী সুমি আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে করা হয় ।
এ সময় সুমি আক্তারের বসত ঘরের ভিতর শয়ন কক্ষের খাটের নিচে হইতে
৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । আসামী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আসামী সুমি আক্তার(৩০) কে আদালতে প্রেরন করা হয়েছে ।
মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন আসামী সুমিকে আদালতে পাঠানো হয়েছে । আমাদের অভিযান অব্যহত থাকবে ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT