মতলব প্রতিবিধি :
মতলব দক্ষিণ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার।
গত ১৭ নভেম্বর মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ
সালেহ্ আহাম্মদের দিক নিদের্শনায় গোপন সংবাদের ভিক্তিতে এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্স এর সহায়তায় মতলব পৌরসভার ৬নং ওয়ার্ড ঢাকিরগাঁও কাজলী সিনেমা হলের সামনে পাকা রাস্তার হইতে অভিযান চালিয়ে উপজেলার নারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে ১/ শাকিল হোসেন (২০) ও একই গ্রামের
আব্দুল মালেকের ছেলে ২/মোঃ আলহাজ (১৯) কে ৪০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। থানার এফআইআর নং-৮, তারিখ- ১৭ নভেম্বর, ২০২৫; জি আর নং-১৫১, তারিখ- ১৭ নভেম্বর, ২০২৫ ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে উভয় আসামীকে আদালতে প্ররন করা হয়েছে ।
ওসি সালেহ আাহাম্মদ বলেন আটক দুইজনকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে । আমাদের অভিযান অব্যহত থাকবে ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT