সমির ভট্টাচার্য্য ঃ
মৎস অধিদপ্তরের অর্থায়নে মতলব পৌরসভায় ২১৭৪ জন জেলেদের জন্য মানবিক সহায়তা হিসেবে বিজিএফের আওতায় চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে গত মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী সকালে মতলব পৌরসভা ভবনে ২১৭৪ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ করেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আওলাদ হোসেন লিটন ।
এ সময় উপস্হিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, রবিউল আলম খান , প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, আব্দুল হাই, কাউন্সিলর আনিছুর রহমান আনু, পিন্টু সাহা, লেয়াকত হোসেন সরকার, ওয়াজউদ্দিন প্রধান, মহিলা কাউন্সিলর মরিয়ম ইসলাম শিখা, জোহরা বেগম, মাইরিন সুলতানা নয়ন প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT