মতলব প্রতিনিধি: মতলব পৌরসভার ২নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা। কমিটিতে মোঃ শাহাদাত হোসেন তপাদারকে সভাপতি এবং মোঃ মাইনুল ইসলাম পাটোয়ারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মতলব পৌর শাখার অস্থায়ী কার্যালয়ে পৌর শাখার সভাপতি মোঃ মনির ফরাজী ও সাধারণ সম্পাদক কবির দেওয়ান স্বাক্ষরিত পৌরসভার ২ নং ওয়ার্ডের আংশিক কমিটি নেতৃবৃন্দের হাতে তুলে দেন। ঘোষিত কমিটির সহ-সভাপতি হলেন মোঃ শাহ আলম প্রধানিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মানিকুর রহমান প্রধান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান। ঘোষিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পৌর শাখার নিকট জমা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT