মতলব প্রতিনিধি: মতলব প্রেসক্লাবের ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মতলব প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন।
[caption id="attachment_1141" align="aligncenter" width="150"]
মতলব প্রেসক্লাবের ২০২১ কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শেষে ইফতার পূর্বক মনুাজাতরত ক্লাবের সদস্যবৃন্দ।[/caption]
ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মু.জাকির হোসেন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমীর খসরু, সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সহ সভাপতি নিমাই ঘোষ,সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক ও রোটারিয়ান রেদওয়ান আহমেদ জাকির, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চঞ্চল, দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, কোষাধক্ষ্য পলাশ চন্দ্র রায়, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন তালুকদার, ক্রীড়া সম্পাদক মোদাচ্ছের হোসেন।
সভায় মতলব প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকলকে ধন্যবাদ এবং সকলের সহযোগিতা কামনা করেন। কার্য পরিষদের সভা শেষে স্বাস্থ্যবিধি মেনে মতলব প্রেসক্লাবের সকল সদস্যদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
এসময় মতলব প্রেসক্লাবের বাস্তবায়ন কমিটির আহবায়ক মাকসুদুল হক বাবলু, সাবেক ছাত্র নেতা মোল্লা মোহাম্মদ জাকির হোসেন, মতলব প্রেসক্লাবের সাধারণ সদস্য লোকমান হাবিব, ইব্রাহিম খান জুয়েল, আবু সায়েম মাস্টার, সমীর ভট্টাচার্য বলু, আশরাফুল জাহান শাওলিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT