মোঃ গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ফতেপুর গ্রামের মরহুম ইদ্রিস সরকারের বড় ছেলে মোঃ মহন সরকার গত ২৮ জুন ২০২৫ ইং রোজ শনিবার রাত ১০ টা ৪১ মিনিটের সময় মতলব সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন। ইন্না,,,রাজেউন। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, চার বোন, এক ভাই সহ অসংখ্য আত্ত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ ২৯ জুন যোহর বাদ ফতেপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম ছারোয়ার মজুমদার, ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, মতলব সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক প্রথম আলোর মতলব প্রতিনিধি মু. জাকির হোসেন, মরহুমের খালু ওসমান গনি মাষ্টার ও মতলব পৌর যুবদলের আহবায়ক ও মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মজিবুর রহমান সরকার প্রমূখ। মরহুমে মৃত্যুতে মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমবায় সমিতি লিমিটেডে আওতাভুক্ত ব্যবসায়ী বৃন্দগন দুপুর ১২ থেকে বিকাল ৩ টা পর্যন্ত বন্ধ রাখেন। জানাজায় অসংখ্য আত্ত্বীয় স্বজন, মতলব বাজারের ব্যবসায়ী বৃন্দ, এলাকা বাসি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। জানাজায় আগত সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT