সমির ভট্টাচার্য্য:
মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হরেকৃষ্ণ সাহা (৭৬) ১১ ফেব্রুয়ারী সকল ৬,৩০ মিনিটে তার নিজ বাড়ীতে পরলোক গমন করেন । তিনি কলাদীর স্বর্গীয় লাল মহন সাহার ছেলে মৃত্যু কালে তিনি দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন ।
তার মৃতদেহ বিকাল ৩টায় মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে আনা হলে মন্দিরের সেবাইত অজিত চক্রবর্তীসহ ভক্তবৃন্দরা তার আত্মার শান্তির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারন সম্পাদক রাধাকৃষ্ণ সাহা, কোষাধ্যক্ষ কানাই সাহা, দুলাল নন্দি, সাংবাদিক সমির ভট্টাচার্য্য প্রনয় সাহাসহ আরো অনেকেই । পরে বিকাল চাটায় মতলব উত্তর উপজেলায় নান্দুরকান্দি মহা শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় ।
সদ্য পরোলোকগত হরেকৃষ্ণ সাহার বিদেহী আত্মা শান্তি কামনা করেন তার ছেলে আমিরিকা প্রবাসী উত্তম কুমার সাহা ও সজিব সাহা ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT