মতলব বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী ও মদিনা প্রেস এর মালিক মামুন পাটোয়ারী (৩৬) আজ রাত ৯টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।
দীর্ঘদিন যাবৎ তিনি ব্রেন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। ডাক্তারের পরামর্শমতো উন্নত চিকিৎসা নিচ্ছিলেন। ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নেওয়ার পর সেখান থেকে ওনার শ্বশুরবাড়িতে অবস্থানকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, তিনি ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT