উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ। ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে প্রস্তুত করতে বাংলাদেশ সরকারের রোডম্যাপ বাস্তবায়নে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর শাখার অধীনে মতলব বাজারে এক্সিম ব্যাংক উপ-শাখা'র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মতলব বাজারে এন.এ.এম টাওয়ারের ২য় তলায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক।
এক্সিম ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আঞ্চলিক প্রধান (কুমিল্লা অঞ্চল) মো: আখতারুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এক্সিম ব্যাংক লিমিটেড নারায়ণপুর শাখার ফাস্ট এ্যাসিস্ট্যান্ড ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার মোহাম্মদ মাসুদ রানা মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম, মতলব প্রেসক্লাবের সাধারন সম্পাদক হায়দার মোল্লা, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ, ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি গোলাম রাব্বানী প্রমূখ।
আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে মতলব বাজারে এক্সিম ব্যাংকের উপ-শাখা'র উদ্বোধন করায় ব্যাংক কর্তৃপক্ষকে তাঁরা ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই শাখার মাধ্যমে অত্র এলাকার জনগণ এক্সিম ব্যাংকের আন্তরিক সেবা পাবেন বলে আশা ব্যক্ত করেন।
এসময় মতলব বাজারের ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ ও সুধীজন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT