মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেনকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রদানের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর-মতলব-ঢাকা সড়কে কয়েক হাজার নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে।
তাঁরা ইসলামাবাদ ইউনিয়ন কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে শান্তি পূর্ণ বিক্ষোভ করেন। এর আগে মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এসময় বক্তারা বলেন, বিগত ১০ বছর ধরে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। অতচ তাকে বাদ দিয়ে স্বাধীনতা বিরোধীচক্র দলের মনোনয়ন পেয়ে যাচ্ছে। আমরা এই ইউনিয়নে বাতেন ভাই ছাড়া অন্য কাউকে চাই না।
বক্তারা আরও বলেন, কিন্তু তৃণমুলের মতামতকে প্রাধান্য দেওয়া জরুরি। সঠিক ব্যাক্তি না পাওয়ায় তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। তাঁরা ওই সিদ্ধান্ত পরিবর্তন বাতেন ভাইকে মনোনয়ন দেওয়ার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT