মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া পটুয়াপাড়া এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বাদ আসর চাপাতিয়া চৌরাস্তা, পয়ালী বাজার এলাকায় স্থানীয় ওলামায়ে কেরাম ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, সুধীজন ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, মাদক আজ সমাজ ও যুবসমাজের জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্র নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক অবস্থান গ্রহণ করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত জনসাধারণ মাদকের বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT