মোঃ নাজমুল হক প্রধান :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযানে ১'শ ২০কেজি জাটকা আটক করা হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(৬ নভেম্বর-২০২৫) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় মোহনপুর খাল হতে ১'শ ২০ কেজি জাটকা আটক করা হয়েছে। আটককৃত জাটকা এতিমখানায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস,বাংলাদেশ কোস্টগার্ডের মোহনপুর আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,জাটকা রক্ষা অভিযান পরিচালনা করা হয়েছে। জাটকা ধরা অপরাধ। অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT