মোঃ নাজমুল প্রধান
৭১ এর রণাঙ্গনের বীর সেনানী,যুদ্ধ কালীন সময়ের ক্রেক প্লাটুন কমান্ডার, যিনি হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বোমা ফাটিয়ে সারা বিশ্বকে মুক্তি যুদ্ধের জানান দিয়েছেন, তিনি হলেন অভিবক্ত ঢাকা মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী, স্বাধীনতা পদক পুরস্কার প্রাপ্ত, বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর -২ আসন (মতলব ও দক্ষিণ) থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনপ্রিয় জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক, ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের হেট্রিক চেয়ারম্যান ( স্বর্নপদক প্রাপ্ত), ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সমাজ সেবক আজমল হোসেন চৌধুরী। গত ২৯ জানুয়ারী রোজ সোমবার বিকাল তিন টায় মতলব উত্তর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি কে অভিনন্দন জানান আজমল হোসেন চৌধুরী।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT