সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ। সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে মহানবমী। পাঁচ দিনব্যাপী এই উৎসবের চতুর্থ দিনে মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর বিশেষ আরাধনা। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, এদিন ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবীর পূজা করার বিশেষ রীতি প্রচলিত রয়েছে। মহানবমীর পূজা ও পুষ্পাঞ্জলি শেষে ভক্তরা দেবীর চরণে প্রণাম নিবেদন করছেন।
ধর্মীয় রীতি অনুযায়ী, অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির শুরুর প্রথম ২৪ মিনিটের মধ্যবর্তী সময়কে সন্ধিক্ষণ বলা হয়। এই সন্ধিপূজায় ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো এবং ১০৮টি পদ্মফুল দেবীর চরণে উৎসর্গ করা হয়। উৎসবের এই গুরুত্বপূর্ণ সময়ে ভক্তদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে প্রতিটি পূজামণ্ডপ।
মহানবমীর এই দিনটির মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায়ের ক্ষণগণনা শুরু হয়েছে। উৎসবের শেষ ধাপ আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী। এদিন প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরবেন এবং এভাবেই সমাপ্তি ঘটবে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT