বুধবার (৭ এপ্রিল) কিং বদন্তি শিক্ষক আলহাজ্ব জনাব মোঃ আবদুস সোবহান মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী । দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মতলব মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ ১৭ বছর প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন।
সর্বপ্রথম চট্টগ্রাম ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। মাঝে মতলবের সুপরিচিত বিদ্যাপীঠ ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে একই পদে দীর্ঘ ২০ বছর কর্মরত ছিলেন। তিনি ছিলেন চাঁদপুর জেলার তথা চট্টগ্রাম বিভাগের শিক্ষার আলোকবর্তিকা এবং উজ্জ্বল নক্ষত্র। এই কীর্তিমান শিক্ষক কয়েকবার চাঁদপুর জেলার তথা চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। খ্যাতিমান এই শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ৭ এপ্রিল তাঁর মৃত্যুবার্ষিকীতে উনার পরিবারের লোকজন সকলের কাছে দোয়ার আহবান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT