মতলব প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
"বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে আরম্ভ হল চলতি বছরের জাতীয় মৎস সপ্তাহ। সিনিয়র মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন মৎস্য
সপ্তাহের কার্য বিবরণি পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এসময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, সাবেক সভাপতি রোকোনুজ্জামান রোকন, , সাবেক সভাপত গোলাম সারোয়ার সেলিম, সাধারন সম্পাদক গোলাম হায়দার মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক ও মতলব কন্ঠের ব্যুরো ইন চার্জ রেদোয়ান অাহেম্মেদ জাকির,কোষাধক্ষ পলাশ রায়, দপ্তর সম্পাদক এম এ মান্নান খাঁন, ক্রিড়া সম্পাদক মোহাম্মদ মোদাচ্ছের হোসেন, সদস্য সাংবাদিক সমীর ভট্টাচার্য, আশরাফুল জাহান শাওলিন, ইমরান নাজির, সাংবাদিক সাম্মির সহ কার্যালয়ের কর্মচারীগন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT