মতলব প্রতিনিধি: প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে থানায় সোপর্দ, মামলা দায়ের, সারা রাত থানায় রাখা, আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন, জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মতলব রিপোর্টার্স ইউনিটি। বুধবার (১৯ মে) বিকাল তিনটায় মতলব দক্ষিণ উপজেলা সদরের রিক্সা স্ট্যান্ড এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
[caption id="attachment_1738" align="alignnone" width="150"]
সাংবাদিক রোজিনা ইসলাম এর মুক্তির দাবিতে মতলব রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন কর্মসূচির একাংশ।[/caption]
মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো মতলব প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, সাপ্তাহিক জনপদের সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন,মতলব রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোবহান ফারুক, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।
এসময় দৈনিক চাঁদপুর সংবাদের সহ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, দৈনিক ভোরের কাগজ মতলব দক্ষিণ প্রতিনিধি নিমাই চন্দ্র ঘোষ, সাপ্তাহিক আজকের মতলবের স্টাফ রিপোর্টার লোকমান হাবিব, দৈনিক ভোরের ডাক মতলব প্রতিনিধি আবু সায়ম মাস্টার, দৈনিক রূপসী বাংলা চাঁদপুর প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, চ্যানেল এস মতলব দক্ষিণ প্রতিনিধি আব্দুল মান্নান খান,সাপ্তাহিক জনপদ সংবাদ এর স্টাফ রিপোর্টার ইব্রাহিম খান জুয়েল, জনপদ সংবাদ এর মতলব প্রতিনিধি সমীর ভট্টাচার্য বলু, দৈনিক বাংলাদেশের আলোর মতলব দক্ষিণ প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন, সাংবাদিক খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনের সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি এবং দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT