শেখ আনসার উদ্দিন লাবলু , কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলার কুলিয়া ইউনিয়নের বহেরা দাখিল মাদরাসা ওয়ার্ড সম্মেলন-২০২৫ ও কাউন্সিলর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT