চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সিপাই কান্দি (মাইজ কান্দি) গ্রামের মরহুম চেরাগ আলী বেপারীর স্ত্রী, ডাঃ মরহুম জয়নাল আবেদীন, আব্দুর রশিদ মাষ্টার ও আঃ মতিন বেপারীর মা এবং সিপাই কান্দি গ্রামের প্রবীন সমাজ সেবক যিনি ১২ সন্তানের জনক, তার ছিলেন ১১ কন্যা, ১ পুত্র এবং তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ ও সদালাপী লোক মরহুম মহব্বত আলী সিপাই, তারই চতূর্থ মেয়ে জনাবা মোসাম্মৎ ছাবিয়া খাতুন ৩০ নভেম্বর সকাল ৭টা ১২ মিনিটের সময় তার নীজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না,,,রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো( ৯৬) , মৃত্যু কালে তিনি ৪ মেয়ে, ২ ছেলে এবং ছেলে ও মেয়ের ঘরের নাতি, নাতনি সহ অসংখ্য আত্ত্বীয় স্বজন ও গুণ গ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা মাইজ কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা সিপাই কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে সিপাই কান্দি সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় অংশ গ্রহণ কারী সকল ও তার আত্মীয় স্বজনরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্ত তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT